দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এই বাজেট গণমুখী বাজেট। এই বাজেটে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমবে। এই বাজেটে নিম্মবিত্ত মধ্যবিত্ত এবং সাধারণ জনগণের প্রত্যাশা পুরণ হয়েছে।’
শুক্রবার (১২ জুন) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরের সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অঙ্গীকার অনুযায়ী তারুণ্য নির্ভর উদ্যোক্তা সৃষ্টি এবং তরুণ প্রজন্মের চাহিদা মেঠানোর জন্য বাজেট প্রণয়ন করা হয়েছে।’
রাজস্ব আয় বাড়ানো হয়েছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘১৭ বছরের প্রায় ধ্বংসপ্রাপ্ত আর্থিক ব্যবস্থা কিংবা ব্যাংকিং ব্যবস্থার উপর দাঁড়িয়ে আমরা তিন মাসের মধ্যে যে বাজেট প্রণয়ন করেছি সেটাই আমাদের কৃতিত্ব। এটাই প্রধানমন্ত্রীর কৃতিত্ব।’
এর আগে বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে প্রণীত এ বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ।
কেএম